ডেটলাইন শান্তিনিকেতন -- তারাপদ রায় Sisir Suvro Monday, October 5, 2015 No Comment

নিমাই চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের পুরোনো ছাত্র। শুভময় ঘোষ, অমর্ত্য সেনের প্রায় সমসাময়িক।
শান্তিনিকেতনের সেই যুগে নিমাইয়ের স্ত্রী জয়ার সঙ্গে একটি ছাত্র পড়তেন, তাঁর নাম ছিল সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুর। রাঢ় অঞ্চলে ঠাকুর পদবি দুর্লভ নয় আর রবীন্দ্রনাথ নাম তো বাংলার কেন ভারতের ঘরে ঘরে। কিন্তু এই মণিকাঞ্চন যোগটি মারাত্মক।
পঞ্চাশের দশকের এক পৌষমেলার গল্প বললেন নিমাই। সেই পৌষমেলায় আরোও অনেক ছাত্রের মতোই স্বেচ্ছাসেবক ছিলেন নিমাইসখা রবীন্দ্রনাথ ঠাকুর। যথারীতি সেই পৌষমেলায় অফিসঘরের মাইকে প্রচারিত হয়েছিল, ‘রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি যেখানেই থাকো অবিলম্বে মঞ্চে চলে এসো।’ সেই হিমশীতল পৌষের রাতের মেলায় সমবেত হাজার হাজার মানুষ মাইকে এই ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল।
হাসির হাট

নগর জীবনে শত ব্যস্ততার ভিড়ে আমরা প্রায় হাসতেই ভুলে গেছি। সারাদিন শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার ভিড়ে আমাদের চাই কিছু সময়ের জন্য হলেও নির্মল আনন্দ। আর সাহিত্য ছাড়া এই আনন্দ কেই বা দিতে পারে। তাই ফেসবুকে আপনাদের সবার পছন্দের বইয়ের গ্রুপ বইয়ের হাট সাম্প্রতি চালু করল একটি সাহিত্য বিনোদন মূলক সাইট “হাসির হাট”। দিনে অন্তত একবার আমাদের সাইটে আসুন আর ফেরার সময় প্রসন্নমাখা হাসিমুখ নিয়ে যান।

আমাদের সাহিত্য বিষয়ক গ্রুপ বইয়ের হাট

No Comment